বাংলাদেশ

হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায়

একজন যুবক সান্ত্বনা ও হাসিমুখে দাঁড়িয়ে আছেন, আধুনিক ভবনের ভেতরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক আধুনিক ভবনের ভেতরে দাঁড়িয়ে আছেন, তিনি সান্ত্বনা ও হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশ মলদোভা পৌঁছেছে।

সকালে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।

শুক্রবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে আটকে পড়ে বাংলার সমৃদ্ধি। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। জাহাজটিতে মোট ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি।

বিষয়:ইউক্রেনমলদোভা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…