চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের টেস্ট দলে ৩১ বছর বয়সী ব্যাটসম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ১২, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহেলা উদয়াত্তে

মাহেলা উদয়াত্তে

বাংলাদেশে থাকতে ‘বয়সী’ খেলোয়াড়দের দুচোখে দেখতে পারতেন না। অথচ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে ৩১ বছর বয়সী মাহেলা উদয়াত্তেকে দলে নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। দশ  বছর আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে উদয়াত্তে ছাড়া তিনজন নতুন মুখকে জায়গা দেয়া হয়েছে। তারা হলেন কাসুন রাজিথা, জেফরি ভ্যান্ডার্সে এবং আসিথা ফার্নান্দো। তিনজনকে ডাকা হয়েছে অন্যদের ইনজুরির কারণে। নিয়মিত ওপেনার দিমুথ করুনারত্নে আঙুল ভেঙে মাঠের বাইরে, পেসার দুশমন্ত চামিরা এবং নুয়ান প্রদীপ ব্যাকপেইন এবং হ্যামস্ট্রিং ইনজুরির কবলে। এছাড়া বাদ পড়েছেন লক্ষ্মণ সান্দাকানও।

নতুনদের সঙ্গে দলে ফিরেছেন ২০১৬ সালে শেষ টেস্ট খেলা কুশল পেরেরা।

একজন ‘বয়সী’ ব্যাটসম্যানকে ফেরানো হলেও ব্রাত্য থেকেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমাল এবং লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ল্যাবরি জানিয়েছেন, তারা বাদ পড়েছেন পর্যাপ্ত ফিটনেসের অভাবে। বোর্ড যতটা চেয়েছিল তারা ঠিক ততটা ফিট হতে পারেননি।

উদয়াত্তেকে নেয়া হয়েছে করুনারত্নের জায়গায়। ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ ছন্দে আছেন।

রাজিথা, ভ্যান্ডার্সে এবং ফার্নান্দো সীমিত ওভারের ক্রিকেটে আগে ডাক পেলেও মাঠে নামতে পারেননি।

Reneta

ওয়েস্ট ইন্ডিজে শ্রীলঙ্কা তিনটি টেস্ট খেলবে। এর মধ্যে উইন্ডিজের প্রথম দিনরাতের টেস্ট রয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে ৬ জুন। শ্রীলঙ্কা কখনো ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিততে পারেনি।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), মাহেলা উদয়াত্তে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, অ্যাঞ্জলো ম্যাথিউস (ফিট থাকলে খেলবেন), নিরোশান ডিকেভেল্লা (উইকেটরক্ষক), রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডার্সে, লাহিরু গামাগে, কাসুন রাজিথা, সুরঙ্গা লাকমাল (ফিটনেস থাকলে খেলবেন), লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT