চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর নতুন চ্যালেঞ্জ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৪২ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০১৪’র বাংলাদেশ। ২০১৮’র শ্রীলঙ্কা। দলদুটিকে সময় মিলিয়ে দিয়েছে একবিন্দুতে। মাঝখানে দাঁড়িয়ে এক হাথুরুসিংহে। হারের বৃত্তে ঘুরপাক করতে থাকা সেই বাংলাদেশকে যিনি বানিয়েছেন ক্রিকেটবিশ্বের নতুন ‘পরাশক্তি’। এবার তার চ্যালেঞ্জ জন্মভূমিকে পথ দেখানোর।

হাথুরু বাংলাদেশে আসার পর থেকে তাকে ঘিরে সংবাদমাধ্যমের তুমুল আগ্রহ ছিল। কয়েকদিন পার হতেই সেই আগ্রহে ভাটার টান। মঙ্গলবারের অনুশীলনই তার প্রমাণ।

আগে মাশরাফী-মুশফিককে নিয়ে ম্যাচের আগে হাথুরুসিংহে মিরপুরের উইকেটে গেলেই ক্যামেরা সেদিকে ঘুরে যেত। হাথুরু এদিনও সেই ২২ গজে গেলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। সঙ্গে শ্রীলঙ্কান কোচিং স্টাফদের সবাই। ছবিটা ধরে রাখার প্রয়োজন মনে করলেন না কেউ। কারণ তিনি তো পর হয়েছেন সেই কবে! দিনকে দিন তাকে প্রতিবেশী দেশের কোচ হিসেবেই ভাবতে শুরু করে দিয়েছে সবাই।

বুধবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। ম্যাচটি ঘিরে বাংলাদেশের মাথাব্যথা না থেকেও আছে। বাংলাদেশের সাবেক কোচের অধীনে কেমন করে শ্রীলঙ্কা সেটি দেখার জন্য নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন মাশরাফীরা।

হাথুরুসিংহের কোচিং ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। একটা সময় এই শ্রীলঙ্কা দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে ‘অভিমানে’ পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। সেখানে রাজ্য দলের দায়িত্ব নেন। তারপর বাংলাদেশে।

Reneta

বাংলাদেশে কড়া হেডমাস্টার হিসেবেই পরিচিত ছিলেন হাথুরু। চুন থেকে পান খসলেই করতেন মাথা গরম। চলে যাওয়ায় নির্ভার বাংলাদেশের ড্রেসিংরুম। তার অধীনে শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা কেমন বোধ করছেন? অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের উত্তর, ‘আমরা চাপমুক্ত আছি।’

হাথুরুর চাওয়াতেই লঙ্কান অধিনায়ক হয়ে ফিরেছেন এই ম্যাথুজ। খর্ব শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ (৩-২) হারের কারণে ম্যাথুজকে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি ভারত সফরেও তারা সুবিধা করতে পারেনি। বোর্ডের সঙ্গেও খেলোয়াড়দের নানা ঝামেলা। পরিস্থিতি অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো।

হাথুরুসিংহে কি ঢাল হতে পারবেন?

Jui  Banner Campaign
ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT