চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতের আঙুল নড়াতে পারছে ‘বৃক্ষমানব’

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৯:০০ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সোমবার ‘বৃক্ষমানব’ আবুল বাজানদারের শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করবেন। ডান হাতে অস্ত্রোপচারের দু’দিন পর তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা বলেছেন, আবুলের অবস্থার উন্নতি হয়েছে।

মঙ্গলবার বাজানদারের ডান হাতের শিকড় অপসারণের পর অস্ত্রোপচার কক্ষে নিয়ে তার অবস্থা পর্যবেক্ষণ করা হয়। আবুলের মা আমিনা বেগম বলেন, ডাক্তাররা পর্যবেক্ষণ করে পুনরায় ব্যান্ডেজ করে দিয়েছে। প্রধানমন্ত্রীসহ সকলদের দোয়ায় ও সুস্থ হয়ে উঠবে।

আবুলের স্বজনরা বলছেন, শনিবারের অস্ত্রোপচারের পর থেকেই অনেকটা ভারমুক্ত অনুভব করছেন তিনি। আবুল বাজানদারের স্ত্রী হালিমা বেগম বলেন, ও হাতের আঙুল নড়াতে পারছে তবে কিছুটা ব্যথা রয়েছে। আশা করছি দ্রুতই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

চিকিৎসকরা বলছেন, মেডিকেল বোর্ড তার অবস্থা মূল্যায়ন করে পরবর্তী করণীয় ঠিক করবে।

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. আবুল কালাম বলেন, আমরা বেশ কয়েকটা পাইপ লাইন তৈরি করেছি এর মধ্যে রোগীর ডান আঙ্গুলগুলো যেন আরো সুন্দর হয় এবং কর্মদক্ষ হয়। আর ওর বাম হাতের অপারেশন কবে সেটা কয়েকদিন পর নির্ধারণ করব।

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ক ও বিশিষ্ট প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, আবুলের ব্যাপারটা নিয়ে সরকার সব সময়ই খোঁজ খবর নিচ্ছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ও ডাক্তার কালাম দেখা করে রোগীর বর্তমান অবস্থা জানিয়েছি।

Reneta

‘প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, আবুলের চিকিৎসার জন্য সকল খরচ সরকার বহন করবে। সুস্থ হওয়ার জন্য যতোদিন আবুলের চিকিৎসার প্রয়োজন ততোদিন যেন ও হাসপাতালে থাকে।’

 বিরল চর্মরোগে আক্রান্ত খুলনার পাইকগাছার আবুল বাজানদারকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT