চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর রহমান নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিলে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও  দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হাবীবুর রহমান হাবিব।

এ বিষয়ে পাওয়া প্রাথমিক তথ্য থেকে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন হাবিব। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাত ২টা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দিয়ে আছড়ে পড়েন হাবীবুর রহমান।’

‘‘পরে মাজদার রহমান নামে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৪ টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।’’

তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত হাবিবের মোটরসাইকেলটি নয়াটোলা পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসার পর সাংবাদিক হাবীবুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Reneta

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা শেষ করে সাংবাদিকতা পেশায় আসেন হাবীবুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া।

স্ত্রী ও বছর দুই বছর বয়সী ছেলেকে নিয়ে হাতিরঝিল এলাকায় থাকতেন হাবিব।

শোক প্রকাশ
ডিআরইউয়ের সাবেক এ সাংগাঠনিক সম্পাদকের মৃত্যুতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা মেডিকেল কলেজমোটর সাইকেল দুর্ঘটনাহাতিরঝিলহাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT