চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিরঝিলে ধরা পড়া সেই খুনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় আটক হওয়া নুরুল ইসলাম গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় মাছের আড়তে আবুল বাসার বাদশা (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন: নুরা একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। সে বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রপ্তানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলারও আসামি।

‘হত্যা মামলাটি ডিবি তদন্ত করায় শনিবার রাতে তাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায়। এ সময় বাড্ডার সাতারকুলে নুরার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি করলে নুরুল ইসলাম নুরা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রোববার সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

গত ৮ ডিসেম্বর ভোরে বাড্ডার আফতাবনগর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিদ্দিক মুন্সি হত্যাকাণ্ডের জড়িত দুই আসামি সাদ্দাম হোসেন (২৫) ও আলামিন ওরফে পিচ্চি আলামিন (৩২) নিহত হয়। এর আগে, হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী ও পরিকল্পনাকারী হেলাল উদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

Reneta

১৫ নভেম্বর সন্ধ্যায় বনানী থানায় নিহতের স্ত্রী জোছনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নুরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেনা ছকে ফাইনালে ফেদেরার

পরবর্তী

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র, ‘হালদা’র ঘরে পুরস্কার

পরবর্তী
হালদা

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র, 'হালদা'র ঘরে পুরস্কার

ডোনাল্ড ট্রাম্প-ফ্লোরিডা-স্কুলে হামলা

ফ্লোরিডা হামলা: এফবিআই’কে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT