চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতপাখার কর্মীদের ভোট কেন্দ্রে না যেতে ‘হুমকি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, সারাদেশে ভোটকেন্দ্রে এজেন্ট না দিতে এবং কেন্দ্রে না যেতে হাতপাখা প্রতীকের নেতাকর্মীদেরকে সরকারি দলের নেতাকর্মীরা হুমকি দিচ্ছে।

শনিবার রাতে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এসে এসব অভিযোগ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব হেমায়েত উদ্দিন।

নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়ে সাংবাদিকদের তিনি জানান, সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও পুলিশ হাতপাখা প্রতীকের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।

তার দাবি, ইতিমধ্যে ১২টি নির্বাচনী আসনে সরকারদলীয় লোকেরা হাত পাখার নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে।

তিনি বলেন, আমরা এসব অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছি।

নির্বাচন কমিশন প্রসঙ্গে হেমায়েত উদ্দিন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের কে সঠিকভাবে জনগণের পক্ষে অর্পিত দায়িত্ব পালনের তৌফিক দান করুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী আন্দোলন বাংলাদেশএকাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT