চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
দিনাজপুর, শিক্ষা
A A

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদরে লকডাউন ঘোষণা করায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সদর উপজেলায় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সব রকমের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। ফলে লকডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

Banglabid

পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে যত দ্রুত সম্ভব নেয়া হবে পরীক্ষা। লকডাউনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষা পরবর্তীতে যত দ্রুত সম্ভব নতুন প্রকাশিতব্য রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গত ১০ জুন থেকে কয়েকটি বিভাগের পরীক্ষার রুটিন প্রদান করা হয়। ইতিমধ্যে ভেটেরিনারি বিভাগের ১টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল ১০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণ করা হবে।

মে‌সে কিংবা বাসায় থে‌কে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নে‌বেন। করোনাকালীন সম‌য়ে গত বছর ১৮ মার্চ থে‌কে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যা‌চের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা চালুর দা‌বি‌তে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূ‌চি পালন করেন।

Reneta

সর্ব‌শেষ গত বৃহস্প‌তিবার বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের দাবিতে সাধারণ শিক্ষার্থী‌দের ব্যানারে পালিত হয় মানববন্ধন কর্মসূ‌চি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা সংক্রমণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪

পরবর্তী

রেকর্ডটাতে ম্যারাডোনার কাছে, পেলের অনেক দূরে মেসি

পরবর্তী

রেকর্ডটাতে ম্যারাডোনার কাছে, পেলের অনেক দূরে মেসি

নাটোরে দুই পৌরসভায় লকডাউন আরও ৭ দিন

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT