চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজী দানেশে ছাত্র হত্যায় ভিসি জড়িত, দাবি স্বজনদের

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৮:৩৬ পূর্বাহ্ণ ০১, মে ২০১৫
বাংলাদেশ
A A

ভিসির ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দিনাজপুর হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। অভিযোগ, সন্ত্রাসীদের সুযোগ করে দিতেই পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন ভিসি। ভিসিসহ অন্যরা জড়িত কিনা বুধবারের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধ আর ক্যম্পাস দখলের মহড়া দিতে গিয়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্র নিহত ঘটনায় মামলা হয় তিনটি। পুলিশের অভিযোগ, ৪ দিন পরও স্বজনদের সাড়া না পেয়ে পুলিশই বাদী হয়ে মামলা করে।

ছাত্রলীগের এক গ্রুপের ১৭ জনকে আসামী করে হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রথম মাইক্রোবাসটি যখন আসে তখন আমরা বাসটি আটকাই এবং তাদের প্রশ্ন করি। তারা বলে আমরা ভিসি মহোদয়ের অতিথি।

পরে নিহত মিল্টনের চাচা বাদী হয়ে আদালতে দায়ের করা হত্যা মামলায় আসামী ছাত্রলীগের অন্য গ্রুপের ৪১ জন। প্রধান আসামী ভাইস চ্যান্সেলর অধ্যাপক রুহুল আমিন।

আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ভিসি ক্যাম্পাসের ভেতরে আসার জন্য সবাইকে অনুমতি দিলেন এবং বলতে গেলে তাদের ডেকে নিয়ে গেলেন সুপরিকল্পিতভাবে। আর ডিবি বা কোতয়ালী থানা পুলিশ যখন অনুমতি চাচ্ছে তখন ক্যাম্পাসের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না তিনি।

তদন্ত করে ঘটনায় কারা দায়ী, পুলিশের কাছে বুধবারের মধ্যে জানতে চেয়েছে আদালত।

Reneta

দিনাজপুরের পুলিশ সুপার মো: রুহুল আমিন বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা সঠিকভাবে চিহ্নিত করে তারপর আমাদের গ্রেফতারে যেতে হবে। তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মূখ্য না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনবো।

শিক্ষার পরিবেশ রক্ষার দাবি সাধারণ ছাত্রদের। পরিস্থিতি সফলতার সঙ্গে নিয়ন্ত্রণ করা গেছে দাবি ভিসি অধ্যাপক রুহুল আমিনের। তিনি বলেন, এখন তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার না হওয়াটাইতো স্বাভাবিক।

রাজনৈতিক মহলের লেজুড়বৃত্তি দূর না হলে আরও হত্যার ঘটনা ঘটবে আশংকা বিশিষ্ট নাগরিকদের। ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তি দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচী চলছে ক্যাম্পাসে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT