অন্যান্য

হাজিদের মর্মান্তিক মৃত্যুতে মুশফিকের শোক প্রকাশ

হাজিদের মর্মান্তিক মৃত্যুতে মুশফিকের শোক প্রকাশ

সৌদি আরবে মসজিদ আল হারামের ক্রেন ভেঙ্গে পড়ে শতাধিক হাজির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, মক্কার হারাম শরীফে দুর্ঘটনাগ্রস্থ মানুষদের জন্য আমি গভীর দুঃখ এবং শোক প্রকাশ করছি। আল্লাহ তাদের মঙ্গল করুক। আমার দোয়া তাদের সাথে থাকবে।

শুক্রবার রাতে পবিত্র কাবা শরীফের মসজিদ আল হারামের সংস্কারের কাজে থাকা ক্রেন পড়ে নিহত হন বিভিন্ন দেশের ১০৭ জন। আহতের সংখ্যা ২৩৮।

বিষয়:মক্কা ট্রাজেডি হজ ট্রাজেডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…