পবিত্র হজ পালনকালে মিনায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী হাজির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯২জনে। এর আগে এ সংখ্যা ছিল ৭৯জন।
নিখোঁজ হাজির ক্রমেই সংখ্যা কমে এসেছে। এখনও নিখোঁজের সংখ্যা ৮০ জন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন বাংলাদেশী হাজি।
সোমবার রাতে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছে।
মক্কায় আল নূর হাসপাতালে নিহতদের সৌদি আরবে অবস্থানরত নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।






