বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ১১ রান তুলতেই নতুন এক মাইল ফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি২০তে ১০০০ রানের মালিক এখন তিনি।
টি২০ বিশ্বকাপে জ্বলে উঠেছেন তামিম। প্রথম ম্যাচে ৮৩ রান করে অপরাজিত ছিলেন। পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচটিতে খেলেছেন ৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি।
বাছাইপর্বে তিন ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। এ ম্যাচের আগ পর্যন্ত তার আগে ছিলেন আফগান ডানহাতি ওপেনার মোহাম্মদ শাহজাদ। তিনি ৪৭.৩৩ গড়ে ও ১৩৯.২১ স্ট্রাইক রেটে মোট ১৪২ রান সংগ্রহ করেছিলেন। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৬১।
অন্যদিকে এ ম্যাচের আগ পর্যন্ত, শাহজাদের থেকে এক ম্যাচ কম খেলে তামিমের সংগ্রহ ১৫৪.৭৬ স্ট্রাইক রেটে মোট ১৩০ রান।
২০০৭ সালে টি২০তে অভিষেক হওয়া তামিম আজ অপরাজিত থাকেন ১০৩ রানে। ২২.৪৭ গড় ও ১১১.৮৭ স্ট্রাইক রেটে ৯৮৯ রান করেছেন। অর্ধশতক করেছেন চারটি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৮ রানের।







