চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারো মানুষের কান্নায় গাজীপুরের সেই বাবা-মেয়ের দাফন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:০২ অপরাহ্ণ ০১, মে ২০১৭
বাংলাদেশ
A A

শ্রীপুরের (গাজীপুর) কর্ণপুর থেকে: মেয়ের ওপর চালানো অত্যাচারের বিচার না পেয়ে ট্রেনের তলায় ‘আত্মাহুতি’ দেওয়া গাজীপুর জেলার শ্রীপুরের হযরত আলী সরকার ও তার মেয়ে আয়েশা আক্তারের লাশ সোমবার সকালে গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের তাদের দাফন করা হয়েছে।

শনিবার সকালে শ্রীপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইন থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।

কর্ণপুর দারুল হামিদিয়া মাদ্রাসার মোহতারাম মো: হাফিজউদ্দিন তাদের জানাযা পড়ান। ওই সময় গোসিঙ্গা ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকারসহ অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এরআগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তাদের লাশ রোববার রাতে গ্রামে পৌঁছায়। খবর পেয়ে সোমবার সকাল থেকেই আয়েশাদের বাড়িতে ভিড় করে হাজার হাজার মানুষ। শেষবারের মত সদা হাস্যোজ্বল আয়শা আর তার বাবা হযরত আলীকে দেখার ইচ্ছা ছিল তাদের। তবে মরদেহ বিকৃত হওয়ায় সে ইচ্ছা পূরণ হয়নি।

লাশ দাফনের পর বার বার মুর্ছা যাচ্ছিলেন আয়শার মা হালিমা বেগম।মেয়ের কথা বলে বিলাপ করে কাঁদছিলেন।

ছবি: জাকির সবুজ

পরিবারের অভিযোগ, ফারুক নামের স্থানীয় এক বখাটে হযরত আলীর প্রথম শ্রেণীতে পড়া শিশু কন্যা আয়েশাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের কাছে  ঘটনার বিচার চাইতে গিয়ে পাননি।তিনি তা ধামাচাপা দেন। পরে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

Reneta

সেই ক্ষোভে শনিবার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনা স্থলেই নিহত হন বাবা-মেয়ে। হযরত আলী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কালাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবা-মেয়ের আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT