চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
সুরের ধারা

বছর ঘুরে ফের নতুন বছর। প্রথম সূর্যোদয়। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪২৫। পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আর এরমধ্যেই হাজারো কণ্ঠে নতুন বছরকে বরণ করে নিলো চ্যানেল আই-সুরের ধারা।

সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনা করে প্রতিবারের মতো এবারও গানে গানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে চ্যানেল আই-সুরের ধারা। ‘হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ ১৪২৫’ শিরোনামে বর্ণিল এই উৎসবের আয়োজন করা হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরের পূর্ব প্রান্তে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা প্রান্তরে উপস্থিত হন শত শত মানুষ। হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণে অংশ নেন তারা। শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষের উপস্থিতে ভোরেই সেখানে উৎসবে পরিনত হয়। এক হাজার শিল্পীসহ বর্ষবরণ করে নিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণ-১০২৫ অনুষ্ঠানটি শুরুর আগে নতুন বছরে সবাইকে শুভ কামনা জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন: এতো বড় মঞ্চ, এতোগুলো শিল্পী। আমি নিশ্চিত হয়ে বলতে পারি, পৃথিবীর কোথাও, কোনো জায়গায় কখনো এভাবে নতুন বছরকে স্বাগত জানায়নি। গত সাত বছর ধরে চ্যানেল আই ও সুরের ধারা এভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছে। সঙ্গে ছিলো সাধারণ মানুষর সমর্থন। আমরা আশা করি নতুন বছরটা আমাদের শুভ কামনা বয়ে আনবে।

এরপর সুরে গানে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। প্রথমে সরোদের সুর। আর এরপরেই রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠে বেজে উঠে রবীন্দ্রনাথের গান ‘ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে’। এভাবেই নতুন বছরকে বরণ করে নেয়া হয়। এরপর চলতেই থাকে একের পর এক গান, নৃত্য। ততক্ষণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা প্রান্তর দর্শকে কানায় কানায় পূর্ণ!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফরিদুর রেজা সাগররেজওয়ানা চৌধুরী বন্যালিড নিউজসুরের ধারা
শেয়ারTweetPin1

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT