চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরের পানি পরীক্ষা না করেই ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি বলছে সরকার: বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:০৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

হাওরের পানি পরীক্ষা না করেই পানিতে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি বলছে বলে সরকারের প্রতি অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী এ অভিযোগ করে বলেন, ‘সরকারের কোন তদন্তেই আর জনগণের বিশ্বাস নেই।’

রিজভী বলেন,‘ সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ হাওড় এলাকাগুলোতে মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা পানির ঢলে বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা এখন হাহাকার করছে। ধানক্ষেতগুলো পাহাড়ী ঢলে ভেসে গেছে। হাজার হাজার টন মাছ ও জলজ প্রাণি পচে গিয়ে সারা এলাকায় এক বিভৎস পূঁতি দুর্গন্ধময় পরিবেশে মানুষ নি:শ্বাস নিতে পারছে না। লাখ লাখ মানুষের গৃহে খাবার নেই। ধানক্ষেতগুলি নষ্ট হয়ে যাওয়ায় ফসলের মৌসুমে কৃষকের গোলা ধানে ভরে উঠবে না। এখানে সরকারের কোন উদ্যোগ নেই। এমনও শোনা যাচ্ছে যে, এই অকাল বন্যার পানির সঙ্গে উজানের ইউরেনিয়াম খনির বর্জ্য ভেসে আসার ফলে জলজ প্রাণীর মড়ক ধরেছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার যে তদন্ত করছে তাতে পানি পরীক্ষা ছাড়াই বলা হচ্ছে-পানিতে কোন তেজস্ক্রিয়তা নেই। কারণ এই সরকারের কোন তদন্তই জনগণ বিশ্বাস করে না। পার্শ্ববর্তী দেশের সরকার বাংলাদেশের বর্তমান সরকারের এতোই অকৃত্রিম বন্ধু যে, বাংলাদেশের প্রতি ভারতের যেকোন অন্যায়কেই এরা অন্যায় বলে মনে করে না।’

ভারত সফরে ব্যর্থতা, অর্থনৈতিক লুঠপাটের কাহিনী ঢাকতে ও পাহাড়ী ঢলে হাওড় এলাকায় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিশেষ অভিযানের নামে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতার করছে পুলিশ।’

‘এই অভিযান চালিয়ে সরকার পার পাবে না, বরং এই অভিযানের মধ্য দিয়ে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করলো। সরকার দেশব্যাপী যে দু:শাসন চালাচ্ছে তা থেকে উত্তরণের জন্য কোন সমীকরণই কাজে আসবে না।’

এসময়, সরকারের হেফাজত প্রীতির সমালোচনা করে রিজভী বলেন, ‘শুধুমাত্র ভোটের জন্যই হেফাজতের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছে সরকার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT