হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে পণ্য রপ্তানিতে দেশ অথবা অঞ্চল নির্বিশেষে নগদ সহায়তা দেবে সরকার।
রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্য রপ্তানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন সাপেক্ষে ৪ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণে এই সহায়তার উদ্দ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট রপ্তানিতে দেশ অথবা অঞ্চল নির্বিশেষে এই সুবিধা প্রদান করা হবে।







