আদালত

হাইকোর্টের রায়ে দুই জঙ্গির সাজা কমলো

হাইকোর্টের রায়ে দুই জঙ্গির সাজা কমলো

বোমা হামলার ঘটনায় কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট।

এ মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন মো.নাসির উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা করা হয়। সে ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি দু’জনকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।

বিষয়:জঙ্গি সাজা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…