সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়া সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা দিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিএনপি’র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে মানুষের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা আরো প্রসারিত হলো।
এ রায় সংবিধানপরিপন্থী বলে আইনমন্ত্রীর করা মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেছেন, তাদের ইচ্ছেপূরণের জন্যই ওই সংশোধনী আনা হয়েছিল।








