চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের রায় বহাল: ভেঙে ফেলতে হবে গুলশান শপিং সেন্টার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:০৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

রাজধানীর গুলশান-১-এর ‘গুলশান শপিং সেন্টার’ ৩০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায় বাতিল চেয়ে বানী চিত্র ও চলচ্চিত্র লিমিটেডের একজন ডিরেক্টর জিয়া ইয়ামিনের করা আবেদন সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ।

আজকের আদেশের ফলে ‘গুলশান শপিং সেন্টার’ ভেঙে ফেলতেই হবে বলে জানান বাণী চিত্র ও চলচ্চিত্র লিমিটেডের আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী। যিনি শান্তা হোল্ডিংস লিমিটেডেরও আইনজীবী।

আদালতে বানী চিত্র ও চলচ্চিত্র লিমিটেডের একজন ডিরেক্টর জিয়া ইয়ামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, মোস্তাফিজুর রহমান। শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাণী চিত্র ও চলচ্চিত্র লিমিটেডের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, মোস্তাক আহমেদ চৌধুরী ও খন্দকার নাজমুল আহসান।

গত বছরের জুলাইয়ে গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করেন বাণী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি কোম্পানি। সে রিটের শুনানির পর রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে রুল শুনানি শেষে গত ১৩ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), রাজউকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

Reneta

গুলশান শপিং সেন্টারের জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার চিঠি দেয়। একপর্যায়ে গত বছরের ২৩ জুলাই গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেয় ডিএনসিসি।

এদিকে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা গোলচত্বর অবরোধ করে ৪ ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। সেই সময় দোকানদাররা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। গুলশান শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী এই মার্কেটে রয়েছে ৭ শতাধিক দোকান। এগুলির ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘গুলশান শপিং সেন্টার’ হাইকোর্টসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অযোধ্যায় রাম মন্দিরের মহা উদ্বোধনে মহা আয়োজন

পরবর্তী

প্রথম ম্যাচেই হোঁচট আর্জেন্টিনার

পরবর্তী

প্রথম ম্যাচেই হোঁচট আর্জেন্টিনার

জেনে নিন সিলেট পর্বের টিকিটের দাম

সর্বশেষ

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT