অনলাইনে খাবার অর্ডার করার প্রতিষ্ঠান হাংরি নাকি অ্যাপের সহপ্রতিষ্ঠাতা তৌসিফ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৬ মে মালয়েশিয়ায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং আন্তর্জাতিক ব্যবসায় গ্র্যাজুয়েশন করেছেন তৌসিফ আহমেদ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেখানকার শিক্ষার্থীরা।







