চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল মালিকদের নতুন অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

স্বাস্থ্যবিধি মেনে গত ১৫ অক্টোবর থেকে খুলেছে ভারতের সকল রাজ্যের প্রেক্ষাগৃহগুলো। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত নিয়ম অনুযায়ী আপাতত নিজেদের কার্জক্রম চালাচ্ছেন হল কর্তৃপক্ষরা। প্রায় সাত মাস বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহের নতুন শুরু নিয়ে কেমন অভিজ্ঞতা হলো হল মালিকদের?

প্রেক্ষাগৃহগুলো খোলার পূর্বেই সিদ্ধান্ত এসেছিল দর্শকদের সুরক্ষার কথা ভেবে আপাতত হলে ৫০ শতাংশ দর্শক সিনেমা উপভোগ করতে পারবেন। কারণ সবাইকেই দূরত্ব বজায় রেখে আসনে বসানো হবে। সেক্ষেত্রে মাঝের ১ থেকে ২টি আসন খালি রেখে বসানো হবে। তবে এ নিয়ম কতদিন কার্যকরী থাকবে তা নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিকে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ পরিচালনার ব্যাপারে হল কর্তৃপক্ষের নানা মত নিয়ে তৈরী হয়েছে তর্ক-বিতর্ক। অনেকে মনে করছেন, ৫০ ভাগ দর্শক নিয়ে হল চালিয়ে গেলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা।

সেই সাথে তারকাদের তরফ থেকেও করোনা কালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে বড় পর্দায় মুক্তি দেওয়ার ব্যপারে অনুরোধ আসছে। কেননা হল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাগুলো তারা থিয়েটারে মুক্তি দেবেন না। শুধু তাই নয় প্রেক্ষাগৃহগুলো খোলার শুরুতেই নতুন ছবি মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন হল কর্তৃপক্ষরা। কারণ শুরুতেই রিস্ক নিতে চান না হল হল মালিক এবং সিনেমার প্রযোজকরা।

তবে স্বাস্থ্যবিধি মেনে হল কার্যক্রম চালনার নির্দেশনা থাকলেও পৃষ্ঠপোষকদের মধ্যে করোনা নিয়ে বর্তমানে তেমন আতঙ্ক নেই কোনো পক্ষের মধ্যে।

এ বিষয়ে আইএনওক্সের চিফ প্রোগ্রামিং অফিসার রাজিন্দর সিং জায়ালাও জানান, আমরা এখন পর্যন্ত যে কয়টি হল খুলেছি, সেগুলোর সব গুলোতেই আমরা আমাদের প্রত্যাশার চেয়েও উচ্চ পদক্ষেপ নিয়েছি। রাজকোটের একটি হলে আমরা ‘হাউজফুল’ নামক সিনেমাটি স্ক্রিনিং করেছি। সেখানে প্রচুর দর্শক হাজির হয়েছে। শুধু তাই নয় দর্শকদের ভেতর তেমন আতঙ্কও লক্ষ্য করা যায়নি।

Reneta

ইতোমধ্যে ‘তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র’, ‘থাপ্পড়’, ‘মালাং’, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’, ‘ওয়ার’ এবং ‘কেদারনাথ’ এর মত চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় প্রেক্ষাগৃহ গুলোতে। তবে মুক্তির অপেক্ষায় থাকা ‘সূর্যবংশী’, ‘৮৩’ সহ বলিউডের আরও ৮-৯টি ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রদর্শনপ্রেক্ষাগৃহলিড বিনোদনহল মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT