চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলে গিয়ে ‘ফাগুন হাওয়ায়’ দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘ফাগুন হাওয়ায়’ ছবিটা আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটা ৫২ এর ভাষা আন্দোলন নিয়ে একটি পরিপূর্ণ চলচ্চিত্র। বাবা-মায়ের দায়িত্ব এই ছবিটা তার সন্তানকে নিয়ে হলে গিয়ে দেখা, যারা ৫২ নিয়ে জানেন না তারা জানতে পারবেন। এখানে ভালোবাসা, কমেডি, বাবা-মায়ের গল্প রয়েছে। জাতীয় জীবনে যে ছবিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখা এবং প্রমোট করা সবার দায়িত্ব।

কথাগুলো বলছিলেন ঢাকাই ছবি জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এর আগে যিনি ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ নামের দুটি হিট ছবি উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন। এবার তিনি হাজির হচ্ছেন ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে। যেখানে সিয়াম ‘পোড়ামন ২’ এর সুজন শাহ কিংবা ‘দহন’র তুলা নয়; হাজির হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসির চরিত্রে। নতুন গল্প, নতুন ছবি, নতুন চরিত্র সবকিছুর কারণে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়ক সিয়াম।

৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে তৌকীর আহমেদ বানিয়েছেন তার ষষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’। অনেকেই ভাবছেন, এত বছর আগের গল্পের ছবি, হয়তো গল্পটা অনেক ভারী! কিন্তু নির্মাতা তৌকীর বললেন, ‘ফাগুন হাওয়ায়’ মোটেও ভারী গল্পের ছবি না। তিনি বলেন, ছবির গল্পটা ভীষণভাবে হিউমারাস, অনেক কমিকেল উপাদান রয়েছে এর মধ্যে। অনেক প্লে-ফুলি গল্পটা বলার চেষ্টা করেছি। একদল তরুণ ছেলেমেয়ে তাদের মধ্যে অনেক দস্যিপনা রয়েছে। অনেক বাঁদরামো রয়েছে। সবকিছু মিলিয়ে একটু অন্যভাবে বানিয়েছি। দর্শক যেন দেখে মজা পায়।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় এসে ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে এসব কথা বলেন সিয়াম ও নন্দিত নির্মাতা তৌকীর। তৌকীর আহমেদ আরো বলেন, খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। ৫২ সালকে ফুটিয়ে তোলার জন্য দেশের অন্য এলাকায় সবকিছু তৈরি করে নির্মাণ করেছি। ছবিটি দেখবেন, তারপর মনে হলে সমালোচনা করবেন। সব ছবি সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।

কথাবার্তায় তৌকীর-সিয়ামের সঙ্গে ছিলেন তিশা। তিনি বলেন, অনেকেই মনে করেন মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের ছবি হেবী ওয়েটের গল্প হয়, গুরুগম্ভীর সংলাপ থাকে। কিন্তু এ ছবিতে মোটেও তেমন নেই। খুব সহজভাবে গল্প বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’। সবাই হলে গিয়ে অবশ্যই দেখবেন ছবিটি।

তাহমিনা শারমিন রুমকী পরিচালনায় চঞ্চল কর্মকারের সহপ্রযোজনায়, সাফি আহমেদের উপস্থাপনায় তৌকীর আহমেদ, সিয়াম এবং তিশার উপস্থিতিতে ‘কথাবার্তা’র পুরোপুরি প্রাণবন্ত আড্ডা দেখে নিন:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌকীর আহমেদনুসরাত ইমরোজ তিশাফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT