চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলের কাউন্টারে ঢুকে দহনের টিকেট বিক্রি করলেন সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

গত শুক্রবার মুক্তির পর সাড়া ফেলেছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘দহন’। মুক্তির প্রথমদিন থেকেই হলে হলে উৎসবের আমেজে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দহনের জয়জয়কার। কোনো কোনো হলে দেখা দিচ্ছে টিকেট সংকট। টিকেট না পেয়ে নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন অনেক দর্শক। এর মধ্যেই ছবির নায়ক সিয়াম আহমেদকে দেখা গেল শো’র আগে টিকেট বিক্রি করতে। 

গতকাল (শনিবার) রাজধানীর শ্যামলী সিনেমা হলের টিকেট কাউন্টারে ঢুকে তিনি হলের কর্মচারীদের সঙ্গে টিকেট বিক্রি করতে শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৫ টা এবং রাত ৮ টা এই দুই শো’তে টিকেট বিক্রি করতে দেখা গেছে এই নায়ককে।

বিষয়টি নিয়ে সিয়াম বললেন, শ্যামলী হলের পরিবেশ খুব ভালো লাগে। দর্শকদের সঙ্গে নিজেকে ঘরোয়া পরিবেশ হিসেবে মানিয়ে নেওয়া যায়। আমি মনে করি, ছবির শুটিং আর মুক্তি শেষ মানেই কাজ শেষ নয়। ছবিটা মানুষ ঠিকভাবে দেখলেন কিনা সেটা খোঁজ নেয়াটাও দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য হলে গিয়েছিলাম।

”অন্য উদ্দেশ্য ছিল না। গিয়ে দেখি লম্বা লাইন, প্রচণ্ড ভীড়। যারা টিকেট বিক্রি করছেন, তারা হিমশিম খাচ্ছেন। আমাকে দেখে ওনারা ভিতরে চা খাওয়ার আমন্ত্রণ জানান। আমি নিজেই বলি, আপনাদের সঙ্গে টিকেট বিক্রি করবো। প্রথমে কিছুটা লজ্জায় পড়েন, পরে রাজি হন। দুই মিনিটেই টিকেট বিক্রির সিস্টেম বুঝে নেই। এরপর শুরু করে দেই বিক্রি। পরে দেখি শেষই হচ্ছে না। দুইশ’র বেশি টিকেট আমি নিজেই বিক্রি করেছি। ‘পোড়ামন ২’ মুক্তির সময় এটা করতে চেয়েছিলাম। কোনো কারণে হয়ে ওঠেনি। নিজের ছবির টিকেট বিক্রি এতো ভালো লেগেছে সেটা বলে বোঝাতো পারবো না। এই ফিলিংস শেয়ার করা সম্ভব না।”

চলতি বছর ঈদুল ফিতরে ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছিল। ওই ছবির মাধ্যমে ছোটপর্দার তুমুল জনপ্রিয়তার মায়া কাটিয়ে চ্যালেঞ্জ নিয়ে বড়পর্দায় আসেন সিয়াম। ওই চ্যালেঞ্জে সিয়াম সফল। বলা বাহুল্য, চলতি বছরে সুপারহিট ছবির তালিকায় ‘পোড়ামন ২’ রয়েছে শীর্ষে। সিয়ামের নতুন ছবি ‘দহন’ মুক্তির পর সাফল্যের দিকে আগাচ্ছে।

সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দহন’ এক সপ্তাহ টিকে থাকার সিনেমা নয়। ‘পোড়ামন ২’ দর্শক দেখেছিল ধীরে ধীরে। কিন্তু দহন প্রথম দিনেই দর্শক গ্রহণ করেছে। এখন ঈদের সময় নয় যে মানুষ বাসায় ফ্রি বসে আছে তাই হলে গিয়ে দেখছে। সময় এখন কর্মমুখর। নির্বাচন সামনে, দেশের রাজনৈতিক অবস্থাও গরম। মানুষের ভাবনা সব নির্বাচনকে ঘিরে। এদিক চিন্তা করলে বলতে পারি, খুব কঠিন সময়ে ‘দহন’ ভালো রেজাল্ট দিচ্ছে।

৩০ নভেম্বর থেকে দেশের ৪৭ টি সিনেমা হলে একযোগে চলছে ‘দহন’। সিয়াম ছাড়াও ছবিতে আছেন পূজা, জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ। অ্যাকশন, প্রেম, নোংরা রাজনীতি, সন্ত্রাসবাদ এসব নিয়ে নির্মিত হয়েছে ‘দহন’। শিগগির বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়ে যাচ্ছে ‘দহন’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনপোড়ামন-২রায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে বিএনপি নেতা দুলুর মনোনয়ন বাতিল

পরবর্তী

টেস্টে এটিই বাংলাদেশের সেরা বছর?

পরবর্তী

টেস্টে এটিই বাংলাদেশের সেরা বছর?

কুমিল্লায় ৬টা আসনেই ২৭ জনের মনোনয়নপত্র বাতিল

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT