মাল্টিমিডিয়া

হলি আর্টিজান: স্মরণে ও শ্রদ্ধায়

হলি আর্টিজান: স্মরণে ও শ্রদ্ধায়

হলি আর্টিজানের নিহতদের স্বরণে শ্রদ্ধা

গতবছর হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শনিবার ঘটনাস্থলে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

নিহতদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান ও ইটালির রাষ্ট্রদূত, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি, প্রজন্ম ৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষজন।

গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে, যাদের নয়জন ইটালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয়।

এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

দেখুন আজকের হলি আর্টিজানের সারাদিনের চিত্র : 

বিষয়:হলি আর্টিজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…