যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়া ওমর সানি ও মৌসুমী দম্পতির একমাত্র ছেলে স্বাধীন এহসান ফারদীন হলিউডে নিজের নাম যুক্ত করেছেন। পরিচালক কেনি গেগ ও ডেভন ডাউন’র ‘সিনথিয়া’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ফারদীন।
তিন বছর মেয়াদি ব্যাচেলর কোর্সে করতে যাওয়া ফারদীন বাংলাদেশে নিজের পরিচালনায় বেশকিছু টেলিছবি নির্মাণ করেছেন। এর মধ্যে ‘ডেস্টিনেশন’ এবং ‘ডেস্টিনেশন টু’ বেশ প্রসংশিত হয়েছে। বাবা-মায়ের মতই মিডিয়া অঙ্গণে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
নির্মাতা হিসেবে নিজেকে তৈরি করতে আমেরিকায় যাওয়া পর পড়াশুনার পাশাপাশি নির্মাণেরও চেষ্টা চালিয়ে যাওয়া ফারদীন অবশেষে হলিউড সিনেমা ‘সিনথিয়া’য়’ সহকারী পরিচালক হিসেবে ডাক পেয়েছেন। গত ১৫ মে থেকেই এই ছবিটির কাজে যোগ দিয়েছেন তিনি।







