বিনোদন

হলিউডে ঝলমলে তারার রাত

অভিনেতা ও অভিনেত্রীরা হলিউডে পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের তারকারা উপস্থিত, পুরস্কার গ্রহণ ও ছবি তোলার মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সমুদ্র নগরী লস অ্যাঞ্জেলসের আকাশে তখন সূর্য ডুবে গেছে। ঝলমলে রাস্তায় জ্বলছে নিয়ন বাতি। শহরের বেভারলি হিল্টন হোটেলে ততক্ষণে আলো ছড়াতে শুরু করেছেন হলিউডের উজ্জ্বল তারকারা। সেখানেই বসেছিল এবারের হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের জমকালো আসর। এক এক করে লাল গালিচা মাড়িয়ে আসছেন তারকারা।

এবার বসেছিল হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১ তম আসর। অনুষ্ঠান সঞ্চালনায় তৃতীয় বারের মতো ছিলেন জেমস কর্ডেন। তার স্বভাবসুলভ রসিকতার ছলে একে একে ঘোষণা করছিলেন এবারের বিজয়ীদের নাম। এবারের আসরে হলিউড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন ‘ট্রু রোমান্স’ খ্যাত তারকা গ্যারি ওল্ডম্যান। ‘ওয়ান্ডার হুইল’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। আর স্ট্রংগার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে জ্যাক গিলেনহালের হাতে।

খালি হাতে ফিরতে হয়নি অ্যাঞ্জেলিনা জোলিকেও। কম্বোডিয়ার গণহত্যার উপর নির্মিত তার ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’ পেয়েছে সেরা বিদেশি ভাষার ছবির মর্যাদা। হলিউড ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন জো রাইট (ডার্কেস্ট আওয়ার)।

মূলত হলিউডে ক্যামেরার নেপথ্যের মানুষদের সম্মাননা জানানোর জন্য ১৯৯৭ সাল থেকে দেয়া হচ্ছে হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড। যেখানে প্রাধান্য পায় সিনেমাটোগ্রাফি, এডিটিং, ভিজুয়াল ইফেক্টস এবং কস্টিউম ডিজাইনের মতো বিভাগগুলো।
এবারের হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীরা-

ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: গ্যারি ওল্ডম্যান।
অভিনেতা: জ্যাক গিলেনহাল (স্ট্রংগার)
অভিনেত্রী: কেট উইন্সলেট ( ওয়ান্ডার হুইল)
পরিচালক: জো রাইট( ডার্কেস্ট আওয়ার)।
কমেডি অভিনেতা: অ্যাডাম স্যন্ডলার
পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল ( থ্রি বিলিওনবোর্ড)
পার্শ্ব-অভিনেত্রী: এলিসন জেনি( আই ,তনা)
ব্রেকআউট অভিনেত্রী: মেরি জে ব্লিগ
ব্রেকআউট অভিনেত্রী: টিমোথি স্লামেট, ই! অনলাইন

হলিউডে বিভিন্ন তারকা সুন্দর পোশাকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড-২০১৭
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…