চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ছবিতে ঢাকা শহরের গল্প, শুটিং কেন ভারতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

হলিউডের সিনেমায় দেখা যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা কে। সিনেমার নামও ‘ঢাকা’। এটা পুরনো খবর। নতুন খবর হলো, থর খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ‘ঢাকা’র শুটিংয়ের ছবি এবং ভিডিও শেয়ার করে তার শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন!

সিনেমার নাম এবং বিষয়বস্তু ঢাকা কেন্দ্রিক হলেও শুটিং ঢাকায় হয়নি। ভারতের আহমেদাবাদ, মুম্বাই এবং থাইল্যান্ডে হয়েছে ছবির শুটিং। প্রশ্ন উঠছে, ঢাকা শহরের গল্প নিয়ে ছবি অথচ শুটিং হলো ভারতে? এমনটা কেন হলো?

এমন প্রশ্নের সদোত্তর খোঁজার আগে দেখে নেয়া যায় ‘ঢাকা’র শুটিং লোকেশন। যেখানে মাস খানেকের বেশী সময় ধরে শুটিং করছে হলিউডের পুরো টিম।

হলিউড ছবি ‘ঢাকা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ

‘ঢাকা’ চলচ্চিত্রটির বেশকিছু শুটিং এর ছবি ঘুরছে অনলাইনে। এমনকি ছবির সঙ্গে সংশ্লিষ্টদের অনেককেও স্থিরচিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে। শুধু তাই নয়, যে সেট নির্মাণ করে ঢাকার শুটিং করেছেন পরিচালক, সে স্পট প্রথমবার কেউ দেখলে অবিশ্বাস করতে পারবেন না যে এটা ঢাকায় নয়!

শুটিংস্পটে সবকিছু বাংলায় লেখা দেখা গেছে। ঢাকার চিরায়ত যানবাহন যেমন রিকশা, ট্রাক এবং সিএনজি দেখা গিয়েছে। শুটিং লোকেশনের পেছনে প্রচুর বাংলা লেখা সাইনবোর্ডও ঝুলতে দেখা গেছে।

কিন্তু এসবতো ঢাকা শহরে এসেও করতে পারতেন তারা। এমন প্রশ্ন অনেকের। কিন্তু যে বিষয়টি সবাই ভাবছেন না সেটা হলো, বিশাল পরিসরে শুটিং আয়োজন করতে ভারতে যে সুবিধা পেয়েছেন তা কি বাংলাদেশে এসে পেতেন হলিউডের এই টিম?

Reneta

এমন প্রশ্ন রেখেছেন খোদ এক ভক্ত। ঢাকার শুটিং ঢাকায় না করে ভারতে সেট নির্মাণ করে করার কারণ হিসেবে সেই ভক্ত বলছেন,  বাংলাদেশে বিশাল পরিসরে কাজ করতে এখনো কোনো বড় ক্রু তৈরি হয়নি।যা কিনা ভারতীয়দের আছে। তাছাড়া শুটিংয়ের অনুমতি, লোকেশনে ঝামেলা সব মিলিয়ে ভারতেই ঢাকার শুটিংস্পট নির্মাণ করা যৌক্তিক মনে করেছেন।

৩ ফেব্রুয়ারি রাতে ক্রিস হেমসওয়ার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ‘ঢাকা’ সিনেমার শুটিংয়ের কিছু ছবি। জানান, নেটফ্লিক্সের জন্য নির্মিত ছবিটির শুটিং শেষ হয়েছে। তবে ক্রিসের শুটিং শেষ হলেও ছবির কাজ পুরোপুরি শেষ হবে মার্চ মাসে।

শোনা যাচ্ছে ছবির কিছু অংশ শুটিং করতে ঢাকায় আসার প্ল্যান করছে পুরো টিম। সব ঠিক থাকলে মার্চের মধ্যেই কোনো এক সময়ে বাংলাদেশে আসবে হলিউডের এই টিম।

বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের প্রজেক্ট ‘ঢাকা’, এমনটাই জানা গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজনা করছেন ছবিটি। পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। নভেম্বর থেকে ভারতে শুটিং শুরু হয়ে মূল অংশের শুটিং শেষ হয়েছে।

 

View this post on Instagram

 

The biggest birthday cheer I’ve ever had. Amazing moment on set. Thanks to all the lovely people whose home we invaded to film in today and to our amazing crew. #Dhaka#Dhakamovie#DhakaStunts#Stuntcoordinator#Stunts#Netflix#birthday#oldman #India@thesamhargrave @snapsmalone @brettsheerin @travisegomez @twinstarstunts @jongwookimx9 @aosoularao @smrzy @bmcflip @codymackie33 @karlstunts @outthayr @living_dodo @ropetechhawaii @rbbrazil @b_praed @philpartridge @dargan_fire @bobbydazzler84

A post shared by Daniel Stevens (@danielstevens1) on Nov 13, 2018 at 6:58am PST


ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ছবিতে তার নাম টেইলর রেক। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ছবিতে তিনি একজন প্রাক্তন সামরিক সদস্যের ভূমিকায় থাকছেন।

এই ছবিতে নেটফ্লিক্স নওয়াজউদ্দিন সিদ্দিকীকে চাইলেও শিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। তার বদলে অভিনয় করছেন রণদীপ হুদা। এছাড়াও ভারত থেকে আছেন মনোজ বাজপেয়ী। ছবি মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস হেমসওয়ার্থঢাকাথরবাংলাদেশরাজধানীলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT