চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ছবিতে ঢাকার গল্প, নেটফ্লিক্সে মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
বিনোদন
A A

ছবির নাম ‘এক্সট্র্যাকশন’। হলিউডের ছবি হলেও এটি নিয়ে বহু প্রতীক্ষায় ছিলেন বাংলাদেশের দর্শক ও! কারণ ছবির গল্পটি যে ঢাকা শহরকে কেন্দ্র করে!

বহু প্রতীক্ষার পর পূর্বঘোষিত তারিখ অনুযায়ি ২৪ এপ্রিল স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ছবি ‘এক্সট্র্যাকশন’। এরআগে এই ছবির ট্রেলারটিও বাংলাদেশি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ছবিতে আছে ঢাকা শহরের বেশকিছু দৃশ্য…

থর খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের এই সিনেমার নাম প্রথমে ছিল ‘ঢাকা’। পরে নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৩১ মার্চ ‘এক্সট্র্যাকশন’ ছবির পোস্টার প্রকাশ করেছে, এরপর ট্রেলার।

এই ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। চলে একের পর এক অভিযান।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানক্রিস হেমসওয়ার্থঢাকানেটফ্লিক্সবলিউডরুশোলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT