চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:৪৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২২
টাঙ্গাইল, রাজনীতি
A A

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজাকার, আলবদর, জামায়াত-বিএনপি বাংলাদেশকে পিছিয়ে দিতে এবং আগামী সংসদ নির্বাচন বানচাল করতে আবারো ষড়যন্ত্র করছে। হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাইছে। কিন্তু এসব করে সরকারের পতন ঘটানো যাবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। ক্ষমতায় থাকার সময় তারা এদেশে জঙ্গী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। তাদের পায়ের তলায় মাটি নাই। তাই তারা ষড়যন্ত্র করে আবারো ক্ষমতায় যেতে চায়। কিন্তু তারা ষড়যন্ত্র করে আর ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে তাদের নির্বাচনে আসতে হবে। জনগনের সমর্থন পেতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছে। নতুন নেতৃত্ব তৈরি করা হচ্ছে। এই নতুন নেতৃত্বরাই আওয়ামী লীগকে শক্তিশালী করবে।

মির্জাপুর সরকারী কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেনের মন্টু’র সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT