চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালের রাজনীতি ভোঁতা হয়ে গেছে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
রাজনীতি
A A

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন: দেশে হরতালের রাজনীতি ভোঁতা হয়ে গেছে। হরতালের নামে নৈরাজ্য করে লাভ হবে না। দেশের মানুষ আর হরতালের রাজনীতি চায় না।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন: গ্যাস ইস্যু নিয়ে দেখলাম কয়েকটি দল হরতাল ডেকেছে। দেশে হরতালের রাজনীতি ভোঁতা হয়ে গেছে৷ যারা হরতাল ডেকেছে, তাদেরকে বলবো হরতাল প্রত্যাহার করুন। হরতালের নামে নৈরাজ্য করে লাভ হবে না।  দেশের মানুষ আর হরতালের রাজনীতি চায় না। গ্যাস ইস্যূ নিয়ে পার্লামেন্টে এসে প্রতিবাদ করুন, কথা বলুন।

Banglabid

‘‘গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আমরাও কথা বলেছি। গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য। গ্যাস ইস্যু নিয়ে পানি ঘোলা করে লাভ হবে না বিএনপির। যে কোনো ইস্যু পেলে ও নারা নেমে পড়েন।’’

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার রায় প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভণ্ড ও মিথ্যুক।  সমস্ত সাংবাদিকেরা জানে সেদিন কি ঘটেছিলো।  বৃষ্টির মত সেদিন শেখ হাসিনার ট্রেনে বোমা পড়েছিল।

‘‘শুধু ঈশ্বরদীতে নয় নাটোরেও হামলা হয়েছিল। বিলম্বিত হলেও মানুষ ন্যায় বিচার পাচ্ছে। বিএনপিকে বলবো আপনারা আর যাই করুন মিথ্যা, অসত্য রাজনীতি করবেন না।  বিএনপির আজকের এই অবস্থা হচ্ছে তাদের পাপের ফল।’’

Reneta

বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ড. দিলীপ রায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT