চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে শাকিব খানের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
শাকিব খান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, ফুলের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ: গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়াকে হয়রানীর অভিযোগে চিত্র নায়ক শাকিব খানসহ ওই চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। পাশাপাশি ওই সিনেমার প্রদর্শন বন্ধেরও দাবি করা হয়েছে।

মামলার অপর আসামীরা হলেন ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ।

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে রাজমিস্ত্রি ইজাজুল মিয়া (২৫) মামলাটি দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করেন ইজাজুল মিয়া। আদালত মামলা আমলে নিয়ে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য হবিগঞ্জ ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন।

Banglabid

মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

মামলায় অভিযোগ করা হয়, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল ফোন নম্বর দেন। মূলত ওই নাম্বারটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মোবাইল নাম্বার মনে করে অসংখ্য নারী- পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দিন নেই, রাত নেই, দেশ-বিদেশ থেকে আসা শাকিব ভক্তদের ফোনে অতিষ্ঠ হয়ে উঠেন বাদী ইজাজুল।

বাদী ইজাজুল মিয়া জানান, পরনারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছি সন্দেহে স্ত্রী ১৭ মাস বয়সী মেয়েকে  নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে রাজনীতি সিনেমা দেখে তার ভুল ভাঙ্গে। এছাড়া দিনে কয়েকশ’ কল আসার কারণে মোবাইল নিয়েই ব্যস্ত থাকতে হয় সারাদিন।

Reneta

আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, কারও অনুমতি ছাড়া অন্যের নাম্বার নিজের বলে প্রচার করা বেআইনী। গত ১০ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ইজাজুলের নাম্বারে ৪৩২টি কল আসে। বেশি বেশি কল আসার কারণে ইজাজুলের মোবাইল ব্যস্ত থাকে সারাদিন। ফলে মালিক ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশা চালকের চাকরি থেকে তাকে বাদ দেন বলেও জানান যায়।

এই পরিস্থিতিতে ইজাজুল ২৮ সেপ্টেম্বর বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি করেন। টাকা না থাকায় প্রথমে মামলা করতে না চাইলেও নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

পরে রোববার অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নাম্বার ব্যবহার করা এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT