ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাক চাপায় ৩জন সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ধুলিয়াখালের মানিক, আব্দুর রহমান এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া এলাকার ফজল। ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা।
নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানায়, সকালে নির্মাণ কাজ চলাকালে ট্রাকটি শ্রমিকদের চাপা দেয়।







