চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে জমি নিয়ে পৃথক সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২৬, মে ২০২০
জনপদ, হবিগঞ্জ
A A

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে জমি নিয়ে পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। উভয় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

পুলিশ বলছে, হবিগঞ্জ শতরতলীর তীতখাই গ্রামে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাশেম আলী গংদের সাথে একই গ্রামের আব্দুল বারিক সর্দার গংদের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলে আসছে। আজ বিকেল ৪টার দিকে বিরোধপূর্ণ জমির পুকুরে কাশেম আলী গং মাছের পোনা ছাড়তে যান। এ সময় আব্দুল বারিক সর্দার গং এসে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কালাই মিয়া (৫৫) হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের আরো ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

অপরদিকে মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় নারীসহ আহত হয়েছেন আরও ১০জন। সকাল ১১ টার দিকে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

Reneta

পুলিশ জানায়, জমি দখল নিয়ে মকবুল ও সামছুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষসহ ১০জন আহত হলে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

মাধবপুর থানার তদন্ত ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংঘর্ষহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT