জনপদ

হবিগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিকেল সাড়ে ৩টার দিকে ওই গ্রামের লকুজ মিয়ার ছেলে আরিফ (১৪) ও কদ্দুছ মিয়ার ছেলে রাজিব (১৪) একই গ্রামের আব্দুর রশিদের গাছ থেকে আম পাড়ছিল। এসময় আব্দুর রশিদের ছেলে আল আমিনের সাথে তাদের বাক বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকেল ৪টায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়।

আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ওই গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করে।

বিষয়:দু’পক্ষের সংঘর্ষ হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…