চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জের আজমিরিগঞ্জে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

পরাগ আজিম পরাগ আজিম
২:৩৬ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

হাওরবেষ্টিত দুর্গম উপজেলা হবিগঞ্জের আজমিরিগঞ্জে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে শহরে রোগী নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।

হবিগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরের হাওরবেষ্টিত উপজেলা আজমিরিগঞ্জে হাওরের বুক চিরে মাটির কাঁচা রাস্তাই শহরের সঙ্গে এ জনপদের মানুষের যোগাযোগের একমাত্র উপায়। ভাঙাচোরা রাস্তায় একমাত্র যানবাহন হল চাঁদের গাড়ি। অ্যাম্বুলেন্স চলার মতো ভালো রাস্তা না থাকায় বিপদের সময় সার্ভিস পাওয়া যায় না।

আজমিরিগঞ্জের স্থানীয়রা বলেন, জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তাদের অনেক সমস্যা হয়। বিশেষকরে গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারেনা তারা। উপজেলা সদরের এ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটিও চলছে ঢিমেতালে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছে না হাওরের প্রান্তিক মানুষ।

Banglabid

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের আত্মীয়রা বলেন, গরীব মানুষ বলে তারা এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু এখানেও তারা যথাযথ চিকিৎসা সুবিধা পাননা। ২/৩ বোতল স্যালাইন দেয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বলেন হাসপাতালে আর স্যালাইন নেই। বাহির থেকে রোগীর আত্মীয়দের কিনে আনতে বলেন। তারা আরো বলেন, হাসপাতালের চিকিৎসকরা দুপুর ১২টার পর হাসপাতাল থেকে বের হয়ে যান। নিজেদের প্রাইভেট চেম্বারে গিয়ে বসেন।

এখানকার স্বাস্থ্যসেবার দুরবস্থার কথা স্বীকার করছেন কর্তব্যরত চিকিৎসকও।

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শিউলি আক্তার বলেন, অনেক গর্ভবতী মা উপুযুক্ত সেবার অভাবে মারা যান। সবধরণের চিকিৎসা এখানে করা সম্ভব হয়না।

Reneta

আগে হাসপাতালে গর্ভবতী মাদের জন্য সিজারের বিভিন্ন সুবিধা ছিল। কিন্তু এখন হাসপাতালে অ্যানস্থেটি, প্যাথলজির কোনো সুবিধা নেই। রোগী আসলে তারা যতটুকু পারেন,ততটুকু সেবা দেয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা বলছেন, তাদের জীবন মান উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি দরকার উন্নত স্বাস্থ্যসেবা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-চীনের ২২ বিলিয়ন ডলারের ২১ চুক্তি

পরবর্তী

জুনিয়র অনন্তকে নিয়ে ক্যামেরায় ফের বর্ষা

পরবর্তী

জুনিয়র অনন্তকে নিয়ে ক্যামেরায় ফের বর্ষা

বিচ ক্রিকেটের আগে ফুরফুরে ক্রিকেটাররা

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT