চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, আরেক ভাইয়ের যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অপরাধ, জনপদ
A A
আদালত ভবনে নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে রেজাউল মোল্যা নামের একজনকে হত্যা মামলায় দুই ভাইকে দণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত। এর মধ্যে এক ভাইকে ফাঁসি ও অপর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক আবুল বাশার মুন্সী এ আদেশ দেন।

জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলামের বরাতে বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যার ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর ছেলে কামাল মোল্যাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামীরা রেজাউল মোল্যাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাবুল মোল্যা ও মঞ্জুরুলের বাড়ির উঠানে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতকে উদ্ধার করে প্রথমে গ্রামে চিকিৎসা দেয়া হয়। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাবুল মোল্যা বাদী হয়ে ২০১৯ সালের ২৭ জুন নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আসামীদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসলো।

ট্যাগ: নড়াইলহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি এমবাপে হলে রিয়ালে যেতাম’

পরবর্তী

প্রতিবছর করোনা টিকা দেয়ার নিয়ম চান ফাইজারের সিইও

পরবর্তী
ফাইজারের সিইও করোনা টিকা দেয়ার নিয়ম নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছর করোনা টিকা দেয়ার নিয়ম চান ফাইজারের সিইও

খুশি ব্যক্তির ছবি, তিনি দুটো থাম্বস আপ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল মাতাতে ঢাকায় ইউনিভার্স বস

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT