চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা-ধর্ষণের অভিযোগ থাকলে আগাম জামিন নয়: আপিল বিভাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

হত্যা, ডাকাতি ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আগাম জামিন দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির শীর্ষ কয়েকজন নেতাসহ মোট ৩১ জনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ এ রায় দিয়েছেন।

প্রকাশিত এই রায়ে হাইকোর্টকে কেবলমাত্র ব্যতিক্রমী মামলার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে আগাম জামিন বিবেচনা করতে বলা হয়েছে। আগাম জামিন দিলে তা ৮ সপ্তাহের বেশি নয় বলেও এ রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

এছাড়া মামলার চার্জশিট হয়ে গেল আগাম জামিন আর কার্যকর থাকবে না এবং আগাম জামিনের কোন অপব্যবহার হলে সে জামিন বাতিল হয়ে যাবে বলেও এ রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ।

এদিকে এই রায়ের কপি নিম্ন আদালতে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি শীর্ষ নেতাসহ এক্ষেত্রে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া অন্যদের নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। সেইসঙ্গে নিম্ন আদালতকে তাদের জামিনের বিষয়টি আইনানুগভাবে বিবেচনা করতে রায়ে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগাম জামিনআপিল বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT