জনপদ

হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

তথ্য প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণ তথ্য প্রযুক্তি উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, চারপাশে অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের হত্যাকারীসহ যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন, অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যাকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…