এক রানের অবিশ্বাস্য হারে হতাশ হলেও কারও ওপর দোষ চাপাচ্ছেন না টাইগার
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ হারে সুপার টেন থেকে বিদায় নিশ্চিত হয়
টিম টাইগার্সের।
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাও কাজে লাগাতে পারেননি মাশরাফিরা। তাই ভারতের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়ে ফিরে আসা বাংলাদেশের সঙ্গী এখন আফসোস।
ভারতীয় বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে বেধে রাখাতে বোলারদের কৃতিত্ব দিতে অবশ্য কার্পণ্য করেননি তিনি।
টাইগার অধিনায়ক বলেন, ‘এদিন বোলারদের পারফরম্যান্স ছিল দারুণ, আমরা শেষ বল পর্যন্ত খেলায় ছিলাম। এই সময়ে এক করে নিলেই হতো। কিন্তু এটা হতেই পারে! মাত্র দুই দরকার ছিল কিন্তু এই সময়ে তিন বলে তিন উইকেট হারালাম।’
শেষ ওভারে টাইগাদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১১ রান। সেখানে দ্বিতীয় ও
তৃতীয় বলে মুশফিকুর রহিমের চারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলো
বাংলাদেশ। শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ২ রান। সেখানে তুলে
মারতে গিয়ে একরকম উইকেট বিলিয়ে আসেন মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহ
রিয়াদ।
শেষ বলে শুভাগতও রান নিতে ব্যর্থ হলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগারা।






