চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশা আর অনিশ্চয়তায় হজক্যাম্পের হজযাত্রীরা

চকোর মালিথা চকোর মালিথা
৭:৫৩ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ভিসা পাসপোর্ট হাতে নিয়ে টিকিটের জন্য হতাশা আর অনিশ্চয়তায় হজক্যাম্পে প্রহর গুনছেন কমপক্ষে আড়াই হাজার হজযাত্রী। সাউদিয়ার একটি ফ্লাইট বাতিল সে সঙ্গে সমন্বয় কমিটির সদস্যদের সন্ধান না পাওয়ায় হতাশা আরো বেড়েছে। সোমবার বিকেল ৫ টার মধ্যে সকল হজযাত্রী নিয়ে যাওয়ার পরিকল্পনা সরকারের।

অনেকেই হজে যাওয়ার আশায় হজক্যাম্পের বারান্দায় এক সপ্তাহ ধরে পড়ে আছেন। বিভিন্ন অভিযোগ তুলে ক্যাম্পে অবস্থানরত একজন বলেন, ফ্লাইট ১৬ তারিখ বলে তারা সিলেটে নিয়ে গেছে। সিলেট থেকে একটা লোকাল বাসে করে হজ যাত্রিদের নিয়ে আসছে ঢাকায়। এক ঘন্টা পরে ফ্লাইট হবে, দুই ঘন্টা পরে ফ্লাইট হবে আপনাদের নিয়ে যাবো। এরকম করে করে তারা ভিসা দেয় না। এমনকি কোন আত্মীয় স্বজনের সাথে হজযাত্রিদের যোগাযোগেরও কোন ব্যবস্থা করে দিচ্ছে না।

অনিয়মের অভিযোগ করে অপর একজন বলেন, একবার বলছে ১২ টার সময় হবে। আবার বারোটার সময় বলছে ভোর চারটায় হবে। আবার বলছে দুই টায় হবে। আবার দুইটায় বলছে পাঁচটায় হবে। এমন অভিযোগের মাঝেই একজন অভিযোগ করেন, এখন তাদেরকে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। এজেন্সি তালা মাইরে পালাইছে।

Banglabid

এখন টিকেট প্রতি ত্রিশ হাজার টাকা বেশি দাবি করারও অভিযোগ রয়েছে। ভিসাসহ পাসপোর্ট হাতে দিয়ে কিছু এজেন্সির মালিক গা ঢাকা দিয়েছেন। আবার কারো হাতে নেই পাসপোর্টও।

পাশে দাঁড়ানো হাবের সভাপতি অবশ্য অস্বীকার করলেন এ অভিযোগ। হাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হেলাল বলেন, এখানে কোন দুর্নীতি নাই। আমরা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে হাবের পক্ষ থেকে সমস্ত শক্তি দিয়ে আমরা এই পর্যন্ত আসছি।

হজযাত্রীদের এ অবস্থায় সকাল থেকে হজক্যাম্পে অফিস করেছেন ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। তিনি বলেন, আমরা কিন্তু সকল হজযাত্রীর জন্য ব্যবস্থা করেছি।

Reneta

রিয়াদ, দাম্মাম, মাসকাট, কুয়েত, দুবাইসহ মধ্যপ্রাচ্যের সকল রুটে ঢাকা থেকে ফ্লাইট বাতিল করে বিমানের ১২টি ফ্লাইট জেদ্দামুখী করা হয়েছে শুধু হজযাত্রী পরিবহনের জন্য। এ জন্য আফলোড করা হয়েছে এসব রুটের প্রায় ৩ হাজার শিডিউল যাত্রীকে। সোমবার বিকেলের মধ্যেই এসব যাত্রী পরিবহন শেষ করার কথা বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT