চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নধর্মী গল্পে নিশো-মেহজাবীন জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

রোমান্টিক, স্মার্ট জুটি হিসেবে ছোটপর্দায় বেশি দেখা যায় আফরান নিশো এবং মেহজাবীনকে জুটিকে। এবার তারা নিজেদের ভাঙছেন। জনপ্রিয় এ জুটিকে এবার দেখা যাবে ভিন্ন লুক ও ভিন্ন চরিত্রে। তারা আসছেন হতাশাগ্রস্থ দম্পতি হিসেবে! 

নিশো-মেহজাবীনকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। চ্যানেল আই অনলাইনকে ‘এক্স গার্লফ্রেন্ড’-খ্যাত এই নির্মাতা বলেন, দর্শক যেভাবে নিশো-মেহজাবীনকে দেখে অভ্যস্ত এবার ঠিক তার উল্টোটা করছি। তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে কিন্তু একটু অন্যভাবে; যেটা দর্শক আগে কখনও দেখেনি।

এই নাটকটির নাম ‘বিউটি ফুল’ (Beauty Fool), গল্প ভাবনা, চিত্রনাট্য করেছেন নির্মাতা অমি নিজেই। ইতোমধ্যেই কাজটির শুটিং শেষ হয়েছে। আসন্ন ঈদুল আযহায় নাটকটি অনলাইন প্ল্যাটফর্ম ধ্রুব টিভিতে প্রচার হবে জানান নির্মাতা অমি।

দর্শক সবসময় স্টাইলিশ প্রেমিক-প্রেমিকার গল্প দেখে। এবার অন্যরকম প্রেমিকা-প্রেমিকার গল্প দেখতে পাবে নিশো-মেহজাবীনের মাধ্যমে। এমনটা উল্লেখ করে কাজল আরেফিন অমি বলেন, মেহজাবীন মেধাবী, শিক্ষিত কিন্তু নাটকে দেখা যাবে তার দাঁতগুলো উঁচু! আবার নিশোকে দেখা যাবে তার চোখে সমস্যা। চশমার পাওয়ার প্লাস টেন! সে খুব স্লো। বুঝতে সময় নেয়।

তিনি বলেন, ‘তারা দুজনেই হতাশাগ্রস্ত। সাধারণ মানুষের মতো তারাও প্রেম করে কিন্তু তাদের ধরণটা একটু আলাদা। আমাদের সমাজে কোথাও না কোথাও এমনটা দেখা যায়।’ ঝাল, টক, মিষ্টি সংলাপ আর দৃশ্যের মাধ্যমে নির্মিত ‘বিউটি ফুল’ নাটকটি প্রচারের পর আলোচিত হতে পারে আশা প্রকাশ করলেন কাজল আরেফিন অমি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোকাজল আরেফিন অমিধ্রুব টিভিনাটকমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT