হঠাৎ অন্ধকারে পুরো পাকিস্তান

রাতের সময় ঢাকা শহরের রাস্তাগুলোর লাইট ট্রেসিং, দ্রুতগামী যানবাহনের আলোর রেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
হঠাৎ পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়েছে পাকিস্তান। ডুবে গেছে ঘোর অমানিশায়!
বিবিসি বলছে, বড় ধরনের এক বিদ্যুৎ বিপর্যয়ে রাজধানীসহ প্রায় ১১৪টির বেশি শহর ডুবে গেছে অন্ধকারে।
শনিবার মধ্যরাতে প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এমন বিপর্যয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে করে অন্ধকার নেমে আসে রাজধানী ইসলামাবাদ, বাণিজ্যিক রাজধানী করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, মুলতান, ফয়সালাবাদ, হায়দারাবাদ ও এমনকি পাকিস্তান শাসিত কাশ্মিরসহ পুরো দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন, সুপ্রিম কোর্ট, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোও বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এই বিষয়ে সেদেশের জ্বালানি মন্ত্রী জানান, ধীরে ধীরে প্রত্যেক শহরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হবে। তবে অধিকাংশ শহর এখনো বিদ্যুৎহীন।






