চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎই পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
অর্থনীতি
A A
বিশ্বব্যাংক-প্রেসিডেন্ট-পদত্যাগ

মেয়াদ পূর্ণের তিন বছরেরও বেশি সময় থাকতেই আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

টানা ৬ বছর এই পদে দায়িত্ব পালনের পর হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

৫৯ বছর বয়সী জিম ইয়ং ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে আবারও পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। সে হিসেবে ২০২২ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে বিশ্বব্যাংক জানিয়েছে, পদত্যাগের পরপরই তিনি উন্নয়নশীল দেশসমূহে অবকাঠামোগত উন্নয়নে নিয়োজিত ব্যক্তিগত প্রতিষ্ঠানে যোগ দেবেন।

এক বিবৃতিতে জিম ইয়ং বলেন, ‘বিশ্বব্যাংকের মতো চমৎকার একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরে এবং আমাদের জীবদ্দশায় চরম দারিদ্র্য বিমোচনে নানা কর্মসূচিতে নিবেদিতপ্রাণ মানুষদের সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।’

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বব্যাংকের অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সংস্থাটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংকবিশ্বব্যাংক প্রেসিডেন্টসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT