বিনোদন

‘হট’ চাওয়ালার প্রথম মিউজিক ভিডিও

‘হট’ চাওয়ালার প্রথম মিউজিক ভিডিও

ইসলামাবাদের সেই হট চাওয়ালা আরশাদ খান এখন মিউজিক ভিডিওর  মডেল। ফোটোগ্রাফার জাবেরিয়া আলির ছবিতে ধরা পরা আরাশাদ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ‘হেট কেক’ নামে পরিচিত।

সুদর্শন নীল চোখের অধিকারী আরশাদ এখন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি র‌্যাপ ঘরনার একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। ‘চায়ওয়ালা’ শিরোনামে  ওই মিউজিক ভিডিওটি তাকেই নিয়েই তৈরি হয়েছে। arsad-pakপাকিস্তানের র‌্যাপ গায়ক সিড মিস্টার র‌্যাপার আর ডিজে ড্যানির এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ‘ভাইরাল’ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা আরশাদকে মডেল করার জন্য উঠে পড়ে লেগেছে। capture-1 ইতিমধ্যে একটি পোশাক সংস্থার হয়ে মডেলিং করেছেন তিনি। এছাড়া পাকিস্তানের বেশ কিছু টিভি শো’র সঙ্গে যুক্ত হয়েছেন। এখন শুধু চাঅলার ভক্তদের অপেক্ষা কবে বলিউড ছবির ডাক পাবেন তিনি।

দেখুন ‘হট চাওয়ালার’ ভিডিও

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…