চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হটলাইনে যুক্ত হলেন ওবামা-মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি যোগাযোগে স্থাপন করা হলো নিরাপদ টেলিফোন সংযোগ বা হটলাইন। এ লাইনের মাধ্যমে দুই নেতা এবং দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি কথা বলতে পারবেন। তবে এখনো চালু হয়নি।

ব্রিটেন, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের হটলাইন চালু হলো। আর ভারতের জন্য এটিই প্রথম রাষ্ট্রপ্রধান পর্যায়ে হটলাইন।

ওমাবার বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক পিটার আর ল্যাভয় বলেন, ‘এটি (হটলাইন) মাত্র কিছুদিন আগে স্থাপন করা হয়েছে।’ দুই নেতা এটি ব্যবহার করেছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনো ব্যবহার করা হয়নি।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ওবামা যখন ভারত সফরে আসেন, তখন এই হটলাইন চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

ল্যাভয় ব্যাখ্যা দিয়ে বলেন, ‘হটলাইন হলো সংকটকালে যোগাযোগের একটি মাধ্যম বা ব্যবস্থা, এটি ঠান্ডা যুদ্ধের সময় সংকট নিরসনে ব্যবহার করা হয়েছিল। তবে এখন এ ধরনের উদ্দেশ্যে এটি চালু করা হয়নি।’

হোয়াইট হাউসের এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘এটি অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীর মধ্যে একটি নিরাপদ যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান পর্যায়ে মতবিনিময় এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানে দৃষ্টিভঙ্গির সমন্বয় করতে পারবেন।’

Reneta

২০১০ সালে নয়াদিল্লি ও বেইজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন চালুর ঘোষণা দেয়া হয়। এর আগে ২০০৪ সালে ভারত ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে হটলাইন চালুর ব্যাপারে সম্মত হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT