চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হটলাইনের জন্য ৫০ লাখ টাকা, ভোক্তা অধিদপ্তরের পরিচালককে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A

ভোক্তাদের জরুরি সেবায় হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা দিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক পরিচালক (প্রশাসন ও অর্থ) কে তলব করেছে হাইকোর্ট।

প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী ২৭ আগস্ট পরিচালক শামীম আল মামুনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই অদেশ দেন।

ভোগ্য পণ্যের মান নিয়ন্ত্রণ, নিরীক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত এক রিটের ধারাবাহিকতায় আদালত  গত ১৬ জুন বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কিছু নির্দেশনা দেয়।

ওইদিন আদালত ভোক্তাদের জরুরি সেবা দিতে দুই মাসের মধ্যে একটি হটলাইন চালু করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেন। এছাড়া ওইদিন আদালত বলেন: এই হটলাইন চালুর আগ পর্যন্ত ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তরের একটি নম্বর (০১৭৭৭৭৫৩৬৬৮), প্রধানমন্ত্রীর দপ্তরের ৩৩৩ এবং জাতীয় হটলাইন ৯৯৯ এর মাধ্যমে ভোক্তাদের ছুটির দিনসহ ২৪ ঘণ্টা জরুরি সেবা দিতে হবে।

আদালতের এই নির্দেশের ধারাবাহিকতায় হটলাইন চালুর নির্দেশনা বিষয়ে আদালতে অগ্রগতি প্রতিবেদন দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে: হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব বানিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Reneta

আজ আদালতে বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ফরিদুল ইসলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী কামরুজ্জামান কচি। আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী শিহাব উদ্দিন খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদেশের বিষয়ে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন: সাধারণত আউট সোর্সিংয়ের মাধ্যমে হটলাইন সেবা চালু করতে ৫০ লাখ টাকা ব্যায় হওয়ার কথা না। আদৌ এই পরিমাণ টাকা খরচ করে হটলাইন চালু করতে হয় কিনা, নাকি আরো কম খরচেই তা সম্ভব, সে বিষয়টি জানতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শামীম আল মামুনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ আগস্ট এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্রসহ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০ লাখভোক্তা অধিদপ্তরহটলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT