বাংলাদেশ

হজ যাত্রীদের বিমান ভাড়ায় বাড়তি ট্যাক্স নেয়ার সিদ্ধান্ত বাতিল

হজ ভিসা

মন্ত্রী পরিষদে নির্ধারিত হজ যাত্রীদের বিমান ভাড়ার অতিরিক্ত ট্যাক্সের তিন হাজার টাকা নেয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল করেছে সরকার। আর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ।

জুমার নামাজের আগে হজক্যাম্পে হজযাত্রীদের সুযোগ সুবিধা তদারকি করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের নির্ধারিত কোটার বাইরে এবার আর কারও হজে যাওয়ার সুযোগ নেই।

এবার প্রথম দিন হজ ক্যাম্পে এসে রিপোর্ট করেছেন ৬শ ৮ জন হজ যাত্রী। সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে হজক্যাম্পে আসেন হজযাত্রীরা। প্রথম ফ্লাইটের হজযাত্রীরা আশকোনা হজক্যাম্পে এসে লাইনে দাড়িয়ে রিপোর্ট করেছেন। তবে এবারই প্রথম হজযাত্রীরা রিপোর্ট করেছেন অনলাইনে নির্বিঘ্নে।

সরকারি বেসরকারি মিলে বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার ৪শ ৯৪ জনের হজ ভিসা হয়েছে। শনিবার সকালে আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ফ্লাইট সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:হজ ফ্লাইটহজ যাত্রীহজক্যাম্প
প্রতিবেদক

চকোর মালিথা

চকোর মালিথা

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…