চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ পালনে কি এবারও ভোগান্তির শিকার হতে হবে?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১২:০২ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
মতামত
A A
হজ

প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জীবনে স্বপ্ন থাকে একবার হলেও হজ পালন করার। চাকরি শেষে পেনশনের অথবা জীবনে তিল তিল করে জমিয়ে রাখা অর্থ দিয়ে হজে যাবার যাবতীয় প্রস্তুতি নেন। ইহকালের সব কিছু তুচ্ছ করে পরকালে আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় সবার কাছ থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু ঢাকায় এসে শুনতে পান যাদের কাছে অর্থ দিয়েছিলেন মক্কা-মদিনায় যাবার, তারা সময় মত বাড়ি ভাড়াসহ নানা রকম আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। আর সেজন্য ভিসার আবেদন করতে পারেনি। যেহেতু ভিসা করা হয়নি, তাই হজে যাবার সুযোগ নেই। তখনই ঘটে যত বিপত্তি।

গত কয়েক বছর ধরেই এ রকম ঘটনা ঘটছে দেশে। আর পত্রপত্রিকায় দেখতে হয়েছে বয়স্ক মানুষদের কান্না আর আহাজারি। ঢাকায় এসে দিনের পর দিন হোটেলে বা আত্মীয়স্বজনের বাসায় থেকে শুধু হজ এজেন্সির অফিসে গিয়ে হা-হুতাশ করেছেন হজে যেতে না পেরে।

জানা গেছে, এ বছর ৬৪ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং ফ্লাইট শেষ হবে ১৪ আগস্ট। হজ শেষে ফিরিয়ে আনতে সৌদি আরব থেকে ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট, শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

Banglabid

ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সির সমন্বয় না থাকলে এ বছরও ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। এর পেছনে কারণ হিসেবে দেখা গেছে, কিছু অতি মুনাফালোভী এজেন্সি সময় মতো সৌদিতে বাড়ি ভাড়া নেয় না, পরিবহন ও অন্যান্য সার্ভিস চার্জ পরিশোধ করে না। আর এসব কার্যক্রম সময় মতো না করায় ভিসার ব্যবস্থা করতে পারে না। যার খেসারত দেয় হজযাত্রীরা।

সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এখন থেকেই হজ এজেন্সিগুলোকে সতর্ক করে দেয়া দরকার, যেন একজন বয়স্ক মানুষ হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ঢাকা এসে দুর্ভোগে না পড়েন।

গণমাধ্যমের খবরে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ঘোষিত ফ্লাইট শিডিউল অনুযায়ী ২০ মে’র মধ্যে ফ্লাইট বুকিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল সব হজ এজেন্সিকে। বুকিং সম্পন্ন করার পর এয়ারলাইন্সগুলোর কাছ থেকে প্রত্যায়নপত্র সংগ্রহ করে হজ অফিসে জমা দিতে বলা হয়। ৯ মে ওই নির্দেশনা দেয়া হলেও ২০ মে’র প্রত্যয়নপত্র জমা দিতে পারেনি হজ এজেন্সিগুলো। এসব কারণে ফ্লাইট বিপর্যয়ের ব্যাপারে শঙ্কায় রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।
তাই সরকারের প্রতি অনুরোধ হজ এজেন্সিগুলোর প্রতি হুঁশিয়ারি জারি করা হোক।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আহজামতামতহজ ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধরলা সেতু জনগণের জন্য আমার ঈদ উপহার: প্রধানমন্ত্রী

পরবর্তী

পারমাণবিক নিরস্ত্রীকরণের পরই কেবল নর্থ কোরিয়ার মুক্তি: ম্যাটিস

পরবর্তী
নর্থ কোরিয়া-পারমাণবিক নিরস্ত্রীকরণ-যুক্তরাষ্ট্র

পারমাণবিক নিরস্ত্রীকরণের পরই কেবল নর্থ কোরিয়ার মুক্তি: ম্যাটিস

বিএনপি নেতার ঠিকাদারি, লুটপাট ও নিরব দর্শক আওয়ামী লীগ

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT