চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ-ওমরার নামে মানবপাচারে কঠোর শাস্তি: ধর্মমন্ত্রী

চকোর মালিথাচকোর মালিথা
১২:৫৯ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মানবপাচার বিষয়ে সৌদি আরবের অভিযোগ প্রমাণিত হলে প্রথমে ওই হজ-ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। তারপর এজেন্সির মালিককে মানবপাচারের দায়ে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেছেন, আসন্ন হজের আগেই অভিযুক্ত ১০৪ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শেষ করে তাদের শাস্তির আওতায় আনা হবে।

ওমরায় মানবপাচারের অভিযোগে এনে এবছর ২৩ মার্চের পর বাংলাদেশ থেকে কোনো ওমরাহ ভিসা দেয়নি সৌদি সরকার। যে কারণে পবিত্র রমজানেও ওমরায় যেতে পারেননি কোনো বাংলাদেশী।

সৌদি সরকার বাংলাদেশের ১০৪ ওমরা এজেন্টের একটি তালিকা বাংলাদেশে সরকারের কাছে পাঠিয়ে বলেছে; ওই সব এজেন্টের মাধ্যমে এবছর ১১ হাজার ৪শ ৮৫ জন ওমরায় যেয়ে আর সৌদি আরব থেকে ফেরেনি। এসব এজেন্সির তালিকার মধ্যে হাব ও আটাবের শীর্ষ নেতাদের প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা যায়।

পুনরায় বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা চালু করতে এসব বাংলাদেশীকে ফিরিয়ে এনে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সৌদি সরকার। অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে ধর্মমন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী বলেছেন, মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্সে সরকার। যারা মানব পাচারের সঙ্গে জড়িত থাকবে তাদের প্রত্যেকে কঠোর শাস্তি দেওয়া হবে।

Reneta

বাংলাদেশী এসব এজেন্টের সৌদি আরবের কাউন্টার পার্ট যারা মানবপাচারে সহযোগীতা করেছে ওই রকম ৭ সৌদি এজেন্সির লাইসেন্স বাতিল করে তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মমন্ত্রীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT