চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ অব্যবস্থাপনায় তদন্ত দাবি এজেন্সিদের, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

চকোর মালিথা চকোর মালিথা
৯:১৯ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

হজ ব্যবস্থাপনায় সরকারের অনিয়ম হয়েছে দাবি করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে কোটার বাইরে হজে যেতে ইচ্ছুকদের এজেন্সিগুলো। মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের অপসারণও চেয়েছে তারা। ধর্মমন্ত্রীর দাবি নিয়ম মেনেই চলছে এ বছরের হজ ব্যবস্থাপনা আন্দোলনের নামে যে কোন বিশৃংখলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চরণ করেছেন।

কোটার বাইরে হজে যেতে ইচ্ছুক যারা তাদেরই এজেন্সিগুলোর এই সংবাদ সম্মেলন। সরকারের এ বছরের হজ ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে নানান প্রশ্ন তোলেন তারা।

আন্দোলনকারী হজ এজেন্টদের প্রতিনিধি মো: রুহুল আমিন মিন্টু বলেন, সচিব, যুগ্ন সচিব এবং পরিচালক হজ্ব এবং আমাদের মন্ত্রীসহ যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে।

Banglabid

হজ এজেন্টদের সংগঠন হাব এর বিরুদ্ধেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তারা বলেন, আমাদের হাবের মহাসচিব, হাবের মহাসচিব এই দুর্নীতির সাথে জড়িত। তাদের চক্রান্ত এবং অর্থ লিপ্সার কারনে বাংলাদেশ থেকে ১১ হাজার হজ্ যাত্রী হজে যাওয়া থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে হজ নিয়ে অনিয়মের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, দুর্নীতি আমি করি নাই এবং কাউকে করতে দেই নাই। তবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এক শ্রেনীর লোক জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম করে, আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে।

তিনি আরো বলেন, যে কেউ দুর্নীতি করে থাকে এবং আমার নোটিশে আনতে পারে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

তিনি হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আন্দোলনের নামে যারা অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত ১ লাখ ৫শ জনের হজ ভিসা সম্পন্ন হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT